Site icon দৈনিক নবদিগন্ত

খালিশপুরে তাঁতিদল নেতা হত্যা: ‘ন্যাটা রনি’ গ্রেপ্তার

খালিশপুরে তাঁতিদল নেতা হত্যা: ‘ন্যাটা রনি’ গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন

খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রনি ওরফে ‘ন্যাটা রনি’কে গ্রেপ্তার করেছে । সোমবার (সন্ধ্যা সাড়ে ৭টা) বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রনি এই হত্যা মামলার সন্দেহভাজন আসামি। ঘটনার পর থেকেই সে পলাতক থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, সে বাগেরহাট এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তার রনির অপরাধমূলক তথ্য (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া খালিশপুর থানায় তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Exit mobile version