Site icon দৈনিক নবদিগন্ত

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, লাশ নিয়ে স্বজনদের চলে যাওয়া

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, লাশ নিয়ে স্বজনদের চলে যাওয়া

মোঃ নোমান হাসান খাঁন, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, বজ্রপাতে নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলেও পোস্টমর্টেমের আশঙ্কায় স্বজনরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লাশ নিয়ে চলে যান। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বজ্রপাতে মৃত্যু হলে সাধারণত পোস্টমর্টেমের প্রয়োজন হয় না—এ তথ্য অনেকের অজানা থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানা সূত্রে নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জমির উদ্দিন (পিতা: মৃত আব্দুল কাদির), গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির উদ্দিন (৪৫) (পিতা: মৃত আব্দুল কাইয়্যুম) এবং জামালগঞ্জ উপজেলার রুপাবালি গ্রামের আবু সালেক (২০) (পিতা: আবুল কালাম)।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ (পিপিএম) এবং সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নিরুপম রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ সকলকে ঝড়-বৃষ্টির সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Exit mobile version