Site icon দৈনিক নবদিগন্ত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–কুড়িগ্রাম রুটে স্পেশাল ট্রেন চাইলেন এমপি মোজাহিদ।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–কুড়িগ্রাম রুটে স্পেশাল ট্রেন চাইলেন এমপি মোজাহিদ।

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে ঢাকা–কুড়িগ্রাম রুটে অতিরিক্ত (স্পেশাল) ট্রেন চালুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরাঞ্চলের একটি জনবহুল জেলা হওয়ায় জীবিকার প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকায় বসবাস করেন। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এসব মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ জেলায় ফেরেন, ফলে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যায়। চিঠিতে বলা হয়, বর্তমানে এ রুটে সীমিতসংখ্যক ট্রেন চলাচল করায় বাড়তি যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি সড়কপথে দীর্ঘ যানজট ও যানবাহনের সংকটের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

এ প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে অন্তত ২ থেকে ৩টি ‘ঈদ স্পেশাল ট্রেন’ চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, কুড়িগ্রামবাসীর এ দাবি যৌক্তিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version