প্রিন্ট এর তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৯:০৬ পি.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ২৪, ২০২৬, ৬:৪২ পি.এম.

২৭ এপ্রিল কুড়িগ্রামে কনস্টেবল লিখিত পরীক্ষা: জরুরি নির্দেশনা

মোঃ আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি–২০২৬) এর লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক ধাপ উত্তীর্ণ সব পরীক্ষার্থীকে সকাল ৭টার মধ্যে নির্ধারিত কেন্দ্রের বাইরে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই প্রবেশের সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের কেন্দ্রের বাইরে নির্ধারিত লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তল্লাশি ও যাচাই সম্পন্ন করতে হবে। এরপর ধাপে ধাপে নিয়ম মেনে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সময়ানুবর্তিতা এবং নির্দেশনা কঠোরভাবে মানা বাধ্যতামূলক।