Site icon দৈনিক নবদিগন্ত

দৌলতপুর কলেজের সাবেক বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম আর নেই

দৌলতপুর কলেজের সাবেক বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম আর নেই

মো: আল-মাহফুজ শাওন:

দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) এর বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলাম আর নেই। তিনি আজ সকাল আনুমানিক ৮টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version