Site icon দৈনিক নবদিগন্ত

কবিরহাটে ৬০ পিস ইয়াবাসহ কিশোর আটক

কবিরহাটে ৬০ পিস ইয়াবাসহ কিশোর আটক

শাহাদাত হোসেন রাসেল

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ রবিন (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবিন ওই এলাকার সালাউদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তার বাবা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্র জানায়, সন্দেহজনক আচরণ দেখে এলাকাবাসী রবিনকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক মাহদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কিশোরকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version