প্রিন্ট এর তারিখ: জুলাই ২২, ২০২৬, ৫:৪৭ এ.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ১৬, ২০২৬, ২:৩১ পি.এম.

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান

চন্দ্রগন্জ উপজেলা প্রতিনিধি

আলহাজ্জ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়।

অনুজ শিক্ষার্থীরা বিদায়ী আপুদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

প্রধান শিক্ষক পরীক্ষার প্রস্তুতি ও নিয়মাবলি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন বক্তব্য দিতে গিয়ে তাদের স্কুলজীবনের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন।

শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।