Site icon দৈনিক নবদিগন্ত

আজ দেশের কিছু এলাকায় ৮ ঘণ্টার বিদ্যুৎ বন্ধ

আজ দেশের কিছু এলাকায় ৮ ঘণ্টার বিদ্যুৎ বন্ধ

আজ দেশের কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও বিদ্যুৎ লাইনের উন্নয়নের জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) জানিয়েছে, নাটোরের স্টেশন ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ যাবে না। পাশাপাশি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর ও ছমিপুর এলাকায় একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ আগে থেকেই পুনঃসূচনা হবে এবং নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

Exit mobile version