দৈনিক নবদিগন্ত

পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহে ইউএনওর তদারকি

পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহে ইউএনওর তদারকি

সারাদেশে জ্বালানি তেলের মজুদ, অতিরিক্ত দাম এবং লাইসেন্সবিহীন যানবাহনে তেল বিক্রিয় রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানী তেল সরবরাহ তদারকি করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

মো: আল হাসান
জয়পুরহাট জেলাপ্রতিনিধি

পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহে ইউএনওর তদারকি

সারাদেশে জ্বালানি তেলের মজুদ, অতিরিক্ত দাম এবং লাইসেন্সবিহীন যানবাহনে তেল বিক্রিয় রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রাহক পর্যায়ে জ্বালানী তেল সরবরাহ তদারকি করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

সোমবার সকালে উপজেলার চাঁনপাড়া এলাকার মেসার্স সাদ্দাম ফিলিং স্টেশন, চাঁনপাড়া বাজার, কুসুম্বা বাজার , পাঁচবিবি বাজার সহ বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি সরকারি নিয়ম মেনে তেল বিক্রয় এবং হেলমেটবিহীন বাইকে তেল না দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও পেট্রোল পাম্পের কার্যক্রম নজরদারির জন্য ট্যাগ অফিসার হিসাবে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো: আব্দুল মমিন মন্ডলকে নিয়োগ প্রদান করা হয়েছে। পাম্প গুলোতে ট্যাগ অফিসারের উপস্থিতে তেল বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন মর্মে পেট্রোল পাম্পের মালিক ও ম্যানেজারকে দিক নির্দেশনা প্রদান করেন।

Exit mobile version