দৈনিক নবদিগন্ত

মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ উপহার প্রধানমন্ত্রীর হাতে

মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ উপহার প্রধানমন্ত্রীর হাতে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে তার বাবা ও মায়ের স্মৃতিবিজড়িত দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা উপহার হিসেবে দিয়েছেন।

উপহারের মধ্যে একটি ছবি তোলা হয়েছিল ১৯৮০ সালের আগস্টে, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অন্যটি ১৯৯২ সালের ১৯ মার্চ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফরের সময়, ওভাল অফিসে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তোলা হয়েছিল।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে এই বিশেষ উপহারের জন্য ধন্যবাদ জানিয়েছেন। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন ও দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবৃত্তের প্রশংসা করেছেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

Exit mobile version