দৈনিক নবদিগন্ত

শুধু খাল খনন নয়, কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শুধু খাল খনন নয়, কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মো. আল হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী দেশের সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছেন। প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হবে। শুধু খাল খনন নয়, কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না।

সোমবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার মুরাইল-ভাবকী এলাকায় জেলায় প্রায় সাড়ে ১৫ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় জয়পুরহাটে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ১৫.৩১ কিলোমিটার দৈর্ঘ্যের ৪টি খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

পরে প্রতিমন্ত্রী কাথাইল গোপীনাথপুর স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।

Exit mobile version