প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ২:০৪ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২৬, ১২:৫৬ পি.এম.

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ, প্রেমিককে ফেলে পালালেন প্রেমিকা

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীতে ঝাঁপ দেন এক প্রেমিক-প্রেমিকা। তবে নদীতে ঝাঁপ দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, সাঁতরে তীরে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রেমিকা। অন্যদিকে নদীর স্রোতে নিখোঁজ হন প্রেমিক।

স্থানীয়দের ভাষ্য, দুজনকে একসঙ্গে নদীতে ঝাঁপ দিতে দেখে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ প্রেমিককে উদ্ধারে অভিযান চালায়।

ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পারিবারিক বিরোধ, নাকি অন্য কোনো কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।