Site icon দৈনিক নবদিগন্ত

পাঁচবিবিতে নারী উদ্যোক্তা গড়ে তুলছে এসডিএস

পাঁচবিবিতে নারী উদ্যোক্তা গড়ে তুলছে এসডিএস

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শতাধিক নারীর জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এসডিএস নামের একটি বেসরকারি সংস্থা। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারীদের হস্তশিল্প, পোশাক নকশা ও দর্জি কাজের দক্ষতা উন্নয়ন করা হয়, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আয়োজকদের মতে, এই উদ্যোগ নারীদের সামাজিক ও পারিবারিক জীবনে অর্থনৈতিক রূপান্তর আনতে সহায়ক হবে।

প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষক বিভিন্ন ব্যাচে মোট ৭২ জন নারীকে হাতে-কলমে শিক্ষা দেন। পরে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি করলে নারীরা পরিবার ও সমাজে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন।

Exit mobile version