Site icon দৈনিক নবদিগন্ত

জয়পুরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

জয়পুরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক

বিশেষ প্রতিনিধি:

জয়পুরহাটে পূবালী ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ক্যাশলেস (ডিজিটাল) ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) শহরের পূর্ববাজার কাপড় ব্যবসায়ীদের কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পেইনে শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি, বগুড়া জোনাল হেড মোঃ দুলাল বারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ববাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবিব, প্রিন্সিপাল অফিসার আব্দুল ওয়ারেশ এবং ব্যবসায়ী প্রতিনিধি সোহেল সিরাজ রুশো।

সভায় বক্তারা জানান, পূবালী ব্যাংকের মাধ্যমে দেশের সকল গ্রাহককে ধীরে ধীরে ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনা হবে। এতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং গ্রাহকরা সহজেই সেবা গ্রহণ করতে পারবেন।

এ ক্যাম্পেইনে জয়পুরহাট শহরের প্রায় ৫০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

Exit mobile version