মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটে কছিমন নেছা নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে দিনব্যাপী খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬/৪/২০২৬) সকালে ইন্সটিটিউট প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে স্বাস্থ্যকর খাদ্য, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, সুষম খাদ্য তালিকা এবং রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব তুলে ধরা হয়।
শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করে এবং দর্শনার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী মেলায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সুস্থ জীবনযাপনের জন্য সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ে জ্ঞান বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে। মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

