Site icon দৈনিক নবদিগন্ত

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রহমত আরিফ

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে হুমায়ুন কবির (৩৬) ও তার স্ত্রী রেবেকা সুলতানা (৩৫) দম্পতিকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে এস আই আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় নিজ বাড়ী থেকে ২৬পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

আটককৃত হুমায়ুন কবির (৩৬) দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্টঅফিস গ্রামের মৃত. গাজী মঈনউদ্দীন সরকারের ছেলে ও হুমায়ুনের স্ত্রী রেবেকা সুলতানা। পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির ও তার স্ত্রী রেবেকা সুলতানা তারা দুইজনেই মাদককারবারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী করে আসছে। মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ীতে অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়

Exit mobile version