Site icon দৈনিক নবদিগন্ত

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

রহমত আরিফ

ঠাকুরগাঁও সংবাদদাতা:

হামের সংক্রমণ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের এ টিকা প্রদান করা হবে।

Exit mobile version