Site icon দৈনিক নবদিগন্ত

ভুরুঙ্গামারীতে পাংকচুয়ালিটি আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন

ভুরুঙ্গামারীতে পাংকচুয়ালিটি আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন

কফিলুর রহমান

ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র‍্যালি ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মাকসুদা আজিজ লাইব্রেরি প্রাঙ্গণ থেকে রঙিন র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার একই স্থানে এসে সমাপ্ত হয়।

পরে ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির যৌথ উদ্যোগে লাইব্রেরির কনফারেন্স কক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলীসহ সংগঠনের এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন ও কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল, মিন্টু এবং অন্যান্য স্বেচ্ছাসেবক।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বই, ঘড়ি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

Exit mobile version