প্রিন্ট এর তারিখ: আগস্ট ১, ২০২৬, ৮:২৪ এ.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ৫, ২০২৬, ৭:৪০ পি.এম.

জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%

২০২৬ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময়ে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮.৫৩ শতাংশ হ্রাস পেয়েছে।

রপ্তানিকারকরা জানান, গত বছরের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কই এই পতনের প্রধান কারণ। একই সময়ে চীন ও ভারতের রপ্তানি আরও বেশি হারে কমেছে। তবে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার রপ্তানি যুক্তরাষ্ট্রে বেড়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাপারেল আমদানি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্র মোট ১১.৭৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.৪৭ শতাংশ কম।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল ট্যারিফের কারণে যুক্তরাষ্ট্রে ক্রেতাদের ভোগ কমে গেছে, ফলে বাংলাদেশের রপ্তানিও কমেছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেন, চীন ও ভারতের আমদানি কমার সুযোগ Bangladesh ততটা কাজে লাগাতে পারেনি।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সিইও মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের আমদানি হ্রাসের তুলনায় আমাদের রপ্তানি অনেকটা প্রত্যাশিত রকমের কমেছে, কিন্তু ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সুযোগটি কাজে লাগিয়েছে।