দৈনিক নবদিগন্ত

জয়পুরহাটে এমপি ফজলুর রহমান সাইদকে বেসওয়ার সংবর্ধনা

জয়পুরহাটে এমপি ফজলুর রহমান সাইদকে বেসওয়ার সংবর্ধনা মো: আল হাসান জয়পুরহাট প্রতিনিধি বাংলাদেশ এক্সসোলজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বেসওয়া)-এর পক্ষ থেকে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের ছমির রেস্তোরাঁর অডিটোরিয়ামে বেসওয়ার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অবদান অনস্বীকার্য। তাদের কল্যাণ ও পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশায় এমপির প্রতি শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “যারা দেশ রক্ষায় জীবনের সেরা সময়টি উৎসর্গ করেছেন, তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।” তিনি আরও বলেন, প্রাক্তন সেনাসদস্যরা শৃঙ্খলা, দেশপ্রেম ও সততার প্রতীক। সমাজ গঠনে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় বেসওয়ার নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথভাবে কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

মো: আল হাসান, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ এক্সসোলজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বেসওয়া)-এর পক্ষ থেকে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের ছমির রেস্তোরাঁর অডিটোরিয়ামে বেসওয়ার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের অবদান অনস্বীকার্য। তাদের কল্যাণ ও পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশায় এমপির প্রতি শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “যারা দেশ রক্ষায় জীবনের সেরা সময়টি উৎসর্গ করেছেন, তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।”

তিনি আরও বলেন, প্রাক্তন সেনাসদস্যরা শৃঙ্খলা, দেশপ্রেম ও সততার প্রতীক। সমাজ গঠনে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।এ সময় বেসওয়ার নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথভাবে কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version