তরুণ শিক্ষার্থীদের মানবিক উদ্যোগে দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ। বগুড়ার তরুণ সমাজসেবক সাদাব মাহাদী–এর নেতৃত্বে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বগুড়া থেকে শুরু করে ঢাকা, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নবজাগরণ ফাউন্ডেশন রংপুর শাখার উদ্যোগে শতাধিক অসহায়, দিনমজুর, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। একবেলা ইফতার অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন স্মৃতিকনা অধিকারী, ওহিদুল, আরিফ, চৈতি, মনির, জয়ন্ত ও অভি। তারা সবাই নিজেদের সময় ও শ্রম উৎসর্গ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
উল্লেখ্য, কোনো বাহ্যিক অনুদান ছাড়াই শিক্ষার্থী তরুণদের নিজস্ব উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মানবতার কল্যাণে দেশব্যাপী কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে নবজাগরণ ফাউন্ডেশন।
