দৈনিক নবদিগন্ত

সৌন্দর্য হারিয়ে ময়লার পাহাড়ে পরিণত হচ্ছে সালথার বাইপাস সড়ক

সৌন্দর্য হারিয়ে ময়লার পাহাড়ে পরিণত হচ্ছে সালথার বাইপাস সড়ক

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কটি এক সময় ছিল প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় ভরপুর এক মনোরম পথ। অবসর সময়ে হাঁটাহাঁটি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ কিংবা স্থস্তির নিঃশ্বাস নিতে অনেকে ভিড় জমাতেন এ সড়কে। কিন্তুু সময়ের ব্যবধানে সেই পরিচ্ছন্ন ও নান্দনিক সড়কটি এখন পরিণত হয়েছে ময়লার পাহাড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ শনিবার (২৮ শে ফেব্রুয়ারি) বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে জমে আছে ময়লার বস্তা বাজারে পচা ফলমূল, নিত্য প্রয়োজনীয় বর্জ্য, নিষিদ্ধ পলিথিন সহ বিভিন্ন আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এতে তীব্র দুর্গন্ধ পথচারীদের নাক মুখে চেপে চলাফেরা করতে দেখা যায় অনেকেই বাধ্য হয়ে মার্ক্স ব্যবহার করছেন। স্থানীয় পথচারী অভিযোগ করে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য কলেজ শিক্ষার্থী ও অসাধারণ মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। এক সময় সড়কটি ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন।

এখন দুর্গন্ধের কারণে চলাফেরাই কষ্টকর হয়ে পড়েছে। খারাপ পথচারী তিনি অভিযোগ করে বলেন, আগে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য মন ছুয়ে যেত। এখন সেখানে ময়লার স্তুুপ। দুর্গন্ধে দাঁড়ানো যায় না। বাধ্য হয়ে মাক্স করে চলাফেরা করতে হয়। তিনি দ্রুত সড়কের দুই পাশ পরিষ্কার করে জনসাধারণের চলাফেরার উপযোগী করার দাবি জানান। বাজারের এক ব্যবসায়ী মোঃ শাহ আলম বলেন, এখানে ময়লা ফেলাতে আমাদের চলাচলের কষ্ট হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় পরিবেশ ও জনসাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আমরা করছি।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু বলেন, আগের ইউএনও স্যার এখানে ময়লা ফেলতে বলছিল। পরবর্তীতে স্থানীয়দের বাধা দেওয়া নিষিদ্ধ করে নদীর পাশে ফেলতে বলা হয়েছিল। যদি এখনো ফেলে তাহলে খোজ খবর নিয়ে জানানো হবে।

Exit mobile version