অবসরে গেলেন ৬০৮ দিন মহাকাশে কাটানো নভোচারী

অবসরে গেলেন ৬০৮ দিন মহাকাশে কাটানো নভোচারী অবসরে গেলেন ৬০৮ দিন মহাকাশে কাটানো নভোচারী

নাসার ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনীতা উইলিয়ামস ২৭ বছরের কর্মজীবন শেষে গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। তিনি মহাকাশে মোট ৬০৮ দিন কাটিয়ে নাসার নভোচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সময়ের রেকর্ড গড়েছেন। তিনটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) মিশন সম্পন্ন করা সুনীতা, একক মহাকাশ মিশনে সবচেয়ে দীর্ঘ সময় কাটানো আমেরিকানদের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন।

সুনীতা মোট নয়টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন, যার সময় ৬২ ঘণ্টা ৬ মিনিট, যা মহিলাদের মধ্যে সর্বোচ্চ এবং সব মিলিয়ে চতুর্থ স্থানে। তিনি মহাকাশে ম্যারাথন দৌড়ানো প্রথম ব্যক্তিও বটে।

১৯৯৮ সালে নাসায় যোগ দিয়ে, ২০০৬ সালে স্পেস শাটল ডিসকভারি থেকে প্রথম মহাকাশযাত্রা শুরু করেন সুনীতা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তিনটি অভিযান চালিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১২ সালে তিনি আইএসএস-এর কমান্ডার হিসেবে ১২৭ দিনের একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেন।

২০২৪ সালে তার তৃতীয় ও শেষ মহাকাশযাত্রা হয় বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে, যেখানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১০ মাস মহাকাশে আটকে থাকতে হয় তার এবং সহযাত্রী বাচ উইলমোরকে। তারা ২০২৫ সালের মার্চে ২৮৬ দিন পর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন।

নাসার পরিচালক ভ্যানেসা উইচ এবং প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সুনীতা উইলিয়ামসের অবদানকে মানববাহী মহাকাশ অভিযানে এক পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেছেন।

পদার্থবিজ্ঞানে স্নাতক সুনি ফ্লোরিডার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি ৪ হাজার ঘণ্টারও বেশি সময় ৪০টিরও বেশি বিমানে উড্ডয়ন করেছেন।

অবসর গ্রহণের সময় সুনি বলেন, মহাকাশ আমার জীবনের সবচেয়ে বড় ভালবাসা। নাসায় ২৭ বছর কর্মজীবনে সহকর্মীদের ভালোবাসা ও সমর্থন আমি কখনও ভুলব না। তিনি নাসার আসন্ন আর্টেমিস-২ চন্দ্রাভিযানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও কৌতুক করে বলেন, “আমার স্বামী হয়তো মেরে ফেলবেন।

শেষবারের মতো মহাকাশে যাত্রার পর তিনি ভবিষ্যতের প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *