সুন্দরবনে টহল দলের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

সুন্দরবনে টহল দলের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বন বিভাগের টহল দলের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক ব্রিফিংয়ে বিভাগীয় বন কর্মকর্তা AZM Hasanur Rahman জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে কোবাদক স্টেশনের কঞ্চির খালের বাইনতলা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বনের ভেতরে ৭-৮ জন সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পেয়ে টহল দল তাদের ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন বিভাগের সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে দুষ্কৃতিকারীরা বনের গভীরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *