দুপুরের আগেই ৫০ কিমি গতির ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দুপুরের আগেই ৫০ কিমি গতির ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যেই ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার গতিতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া পরিবর্তনের কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০.০৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *