চুয়াডাঙ্গায় ঝড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় ঝড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে তিনতলা ছাদ থেকে পড়ে ৬৫ বছর বয়সী মকলেছুর রহমানের মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়। নিহত বৃদ্ধ চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টি শুরু হওয়ার পর তিনি বাড়ির তিনতলার ছাদ থেকে টিন নামাচ্ছিলেন। হঠাৎ প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *