নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

নিউইয়র্কের আপস্টেট অঞ্চলে আলবানির কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি। তারা নিউইয়র্ক সিটি থেকে আপস্টেট যাচ্ছিলেন।

কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ক্লেভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনা সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার আগে ভ্যান উইক লেনের কাছে স্টেট রুট ৯এইচ-এ ঘটেছে।

২৯ বছর বয়সী নাজমুল রুবেল একটি ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াস চালাচ্ছিলেন। অজ্ঞাত কারণে গাড়িটি লাইন অতিক্রম করে দক্ষিণে আসা ২০২৫ মডেলের টয়োটা ক্রাউনকে ধাক্কা দেয়।

নিহতের ছোট ভাই মোহাম্মদ আজমুল রাব্বি জানান, বড় ভাই নাজমুল এম. রুবেল, বাবা মোহাম্মদ হিরামন ও বন্ধু ফাহিম হালিম নিহত হয়েছেন। বোন রত্না আক্তার এবং এক বছরের ভাতিজি ইকরা আয়াত আইসিইউতে চিকিৎসাধীন।

ক্রাউন গাড়ির চালক লুক পালভেনিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ছাড়া পায়। গাড়িতে থাকা ৬২ বছর বয়সী নারী জুলিয়া রিচি ঘটনাস্থলেই মৃত হন। শেরিফ অফিস দুর্ঘটনা তদন্ত করছে।

নিহতদের জানাজার নামাজ বুধবার ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *