জ্বালানি সংকট মোকাবিলায় তিন দেশ থেকে তেল আমদানির উদ্যোগ

জ্বালানি সংকট মোকাবিলায় তিন দেশ থেকে তেল আমদানির উদ্যোগ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাসিমুল গনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যবস্থা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে উল্লিখিত তিন দেশ থেকে তেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি চালু রেখেছে এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *