হঠাৎ করেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান

হঠাৎ করেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা।

তথ্য অনুযায়ী, পেন্টাগনের উচ্চপর্যায়ে বড় ধরনের পুনর্বিন্যাসের অংশ হিসেবেই বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ‘অবসর গ্রহণ’ হিসেবে উল্লেখ করেছে পেন্টাগন।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা র‌্যান্ডি জর্জ তাৎক্ষণিকভাবে অবসরে যাচ্ছেন। যদিও তার মেয়াদ শেষ হতে এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল।

একই বিবৃতিতে তার দীর্ঘ সামরিক জীবনের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং অবসর জীবনের জন্য শুভকামনা জানানো হয়।

তবে তার আকস্মিক বিদায়ের পেছনের নির্দিষ্ট কোনো কারণ এখনও প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *