Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বিনোদন | ৪৮ ঘণ্টায় ২৭৭ মিলিয়ন ভিউ, নতুন রেকর্ড গড়ল ‘হ্যারি পটার’ সিরিজের ট্রেলার

৪৮ ঘণ্টায় ২৭৭ মিলিয়ন ভিউ, নতুন রেকর্ড গড়ল ‘হ্যারি পটার’ সিরিজের ট্রেলার

By অনলাইন ডেস্ক29/03/2026 বিনোদন No Comments2 Mins Read
৪৮ ঘণ্টায় ২৭৭ মিলিয়ন ভিউ, নতুন রেকর্ড গড়ল ‘হ্যারি পটার’ সিরিজের ট্রেলার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

প্রথম ট্রেলার প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ২৭৭ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসপার্স স্টোন’। এটি এইচবিও ও এইচবিও ম্যাক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার হিসেবে জায়গা করে নিয়েছে।

ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ট্রেলারটির মোট ভিউ এই সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি ভিউ এসেছে ইউটিউব থেকে, এরপর রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। পাশাপাশি এক্স, টিকটক এবং এইচবিও ম্যাক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মেও উল্লেখযোগ্য দর্শকসংখ্যা পাওয়া গেছে।

ব্রিটিশ লেখক জে কে রোলিংয়ের জনপ্রিয় সাত খণ্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি ‘হ্যারি পটার’ জগতকে নতুনভাবে উপস্থাপন করবে। এতে হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন।

ট্রেলারে দেখা যায়, হ্যারি তার অতীত ও বাবা-মা সম্পর্কে জানতে আগ্রহী, আর হ্যাগ্রিড তাকে তাদের সাহসিকতা ও মানবিকতার গল্প শোনান। একই সঙ্গে হগওয়ার্টসে তার নতুন জীবনের বিভিন্ন মুহূর্তও তুলে ধরা হয়েছে—রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে বন্ধুত্ব, সোর্টিং হ্যাট পরা, হার্বোলজি ক্লাসে অংশ নেওয়া এবং গ্রিফিন্ডর দলের হয়ে কুইডিচ খেলা।

গল্পে হ্যারিকে দেখা যাবে তার খালার কাছে বড় হতে, যেখানে সে নিজের পরিচয় সম্পর্কে অজ্ঞ। ১১তম জন্মদিনে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ড্রি থেকে একটি চিঠি পাওয়ার মাধ্যমে তার সামনে খুলে যায় জাদুর এক নতুন দুনিয়া। তবে এই যাত্রা শুধু আনন্দময় নয়, তাকে অতীতের এক ভয়ংকর শত্রুর মুখোমুখিও হতে হবে।

সিরিজটিতে আলবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করছেন জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগাল চরিত্রে জ্যানেট ম্যাকটের এবং সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিদু।

সিরিজটির শোরানার হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং একাধিক পর্ব পরিচালনা করছেন মার্ক মাইলোড।

আগামী ২০২৬ সালের বড়দিনে সিরিজটি এইচবিওতে প্রচার শুরু হবে এবং একই সঙ্গে এইচবিও ম্যাক্সে স্ট্রিমিং করা হবে।

দীর্ঘদিন পর ‘হ্যারি পটার’কে নতুনভাবে পর্দায় ফিরে পেতে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ট্রেলারের রেকর্ডসংখ্যক ভিউ সেই আগ্রহ ও প্রত্যাশারই প্রতিফলন।

সিনেমা

Keep Reading

2 Mins Read

রাহুল অরুণোদয়ের শেষ ছবি ‘ছবিওয়ালা’র বিশেষ প্রদর্শনী, সম্মানিত চিত্রগ্রাহকরা

3 Mins Read

পাঁচ দিনেই শতকোটি, ১৫০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’

4 Mins Read

শিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.