যশোর নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আয়েশা বেগম (৫৫) নামের এক বদ্ধ মহিলার করুন মৃত্যু হয়েছে। সে বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া গ্রামের মূত্যু মোতালেব হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ বিকাল পৌনে পাঁচটার দিকে চাড়াভিটা বাজার থেকে পুত্র হজরত আলীর মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন।পথোমধ্যে দক্ষিণ শ্রীরামপুর ফোকর মোল্যার বাড়ির সামনে পৌছালে।মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এসময় মোটরসাইকেলের পিছনে থাকা হজরত আলীর মা আয়শা বেগম (৫৫) ছিটকে রাস্তার উপর পড়ে গেলে যশোর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী সোহাগ পরিবহনের একটি গাড়ি তার মাথার উপর দিয়ে চলে গেলে আয়শা বেগমের ঘটনাস্থলে মূত্যু হয়।এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে |
দৈনিক নবদিগন্ত/ পারভেজ আলী মোহর
