যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে অবস্থিত একটি তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণ সংঘটিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি ঘটে সোমবার। যে শোধনাগারটিতে বিস্ফোরণ হয়েছে, সেটির মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক তেল ও গ্যাস কোম্পানি Valero।

বিস্ফোরণের কিছুক্ষণ পর পোর্ট আর্থার সিটি কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে এক সতর্কবার্তায় জানানো হয়, শোধনাগার সংলগ্ন এলাকার সবাইকে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। নির্দেশটি আশপাশের সব বাসিন্দার জন্য প্রযোজ্য বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে, Valero কর্তৃপক্ষ আলাদা এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের ঘটনায় শোধনাগারের সকল কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলেও জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর শোধনাগার থেকে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত জোরালো এবং এর অভিঘাতে আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

উল্লেখ্য, পোর্ট আর্থার শহরটি টেক্সাসের হিউস্টন শহর থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। Valero-এর তথ্য অনুযায়ী, এই শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এখানে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানিও উৎপাদিত হয়।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *