Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খেলাধুলা | আইপিএল–সংযুক্ত দল কিনল পাকিস্তানের আবরারকে

আইপিএল–সংযুক্ত দল কিনল পাকিস্তানের আবরারকে

অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্ক12/03/2026 খেলাধুলা No Comments2 Mins Read
আইপিএল–সংযুক্ত দল কিনল পাকিস্তানের আবরারকে
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

দ্য হানড্রেডের নিলামে পাকিস্তানের আবরার আহমেদকে কিনেছে সানরাইজার্স লিডস। সানরাইজার্স লিডস ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দুটিই চেন্নাইভিত্তিক সান গ্রুপের প্রতিষ্ঠান।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও অন্যান্য লিগে আইপিএল–সংযুক্ত দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের দলে না নেওয়ার যে প্রবণতা এত দিন দেখা গেছে, আবরারের সানরাইজার্স লিডসে ডাক পাওয়া তার ব্যতিক্রম। নিলামে আবরারের দাম উঠেছে ১ লাখ ৯০ হাজার পাউন্ড।

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে এবারই প্রথম আইপিএল–ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষ যুক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ ও দক্ষিণ আফ্রিকার এসএ টুয়েন্টিতে যেমন ভারতীয় মালিকানার দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের নেওয়া হয় না, দ্য হানড্রেডেও একই পরিস্থিতি দেখা যেতে পারে, গত মাসে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

আইপিএলের সঙ্গে সংযুক্ত ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস দ্য হানড্রেডের নিলামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে বিবেচনা করবে না—এমন খবর সামনে আসার পর সম্ভাব্য বৈষম্য নিয়ে কথা বলেন ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটের অধিনায়ক হ্যারি ব্রুক ও সাবেক অধিনায়ক মাইকেল ভন। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের আটটি দল যৌথ বিবৃতিতে জানিয়েছিল, হানড্রেড ‘সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং উন্মুক্ত’।

আজ নিলামে আবরারের জন্য প্রথমে আগ্রহ দেখায় সানরাইজার্স লিডস। পরে তাঁকে নিতে দর বাড়ায় ট্রেন্ট রকেটস। শেষ পর্যন্ত ১ লাখ ৯০ হাজার পাউন্ডে সানরাইজার্সই তাঁকে কেনার সুযোগ পায়।

পাকিস্তানের আরেক স্পিনার উসমান তারিকও নিলামে দল পেয়েছেন। বার্মিংহাম ফিনিক্স তাঁকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নিয়েছে। বার্মিংহাম ফিনিক্স, লন্ডন স্পিরিট, ট্রেন্ট রকেটস এবং ওয়েলশ ফায়ার—এই চার দলের সঙ্গে কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির সংশ্লিষ্টতা নেই।

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের নাম নিলামের তালিকায় আছে। রিশাদকে নিয়ে প্রথম ডাকে কোনো দল আগ্রহ দেখায়নি।

আজ নিলামের আগমুহূর্তে পাঁচজন ক্রিকেটার নাম প্রত্যাহার করেছেন। এর মধ্যে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ছাড়াও আছেন সুনীল নারাইন, কুইন্টন ডি কক, এ এম গজনফর ও পিটার সিডল।

নিলাম পাকিস্তান ক্রিকেট দল

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.