Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ৯ সুপারিশ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ৯ সুপারিশ

By অনলাইন ডেস্ক10/03/2026 জাতীয় No Comments2 Mins Read
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ৯ সুপারিশ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ সরকারকে ৯ দফা সুপারিশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের ইয়ুথ ফোরাম।

মঙ্গলবার (১০ মার্চ) আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সুপারিশ তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর দেশের মহাসড়কগুলোতে দুর্ঘটনার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতি, অসচেতনতা এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ঈদযাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

ইয়ুথ ফোরামের দেওয়া সুপারিশগুলোর মধ্যে রয়েছে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন এবং ঈদে মোটরযানের নির্ধারিত গতিসীমা কঠোরভাবে নিশ্চিত করা। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের জন্য মানসম্মত হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং এ বিষয়ে প্রয়োগমূলক নির্দেশিকা জারি করা।

এছাড়া সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, চালকদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা এবং ঈদযাত্রায় তাদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করার ওপর জোর দেওয়া হয়েছে।

সুপারিশে আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নছিমন, করিমন, টেম্পুসহ ব্যাটারিচালিত যানবাহন ও ভটভটির চলাচল বন্ধ করতে হবে। একই সঙ্গে মদ বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালানো রোধে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত হকারমুক্ত রাখা, ফুটওভারব্রিজ ব্যবহারবান্ধব করা এবং জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনা এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর আলোকে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্য অনুযায়ী, গত ঈদুল ফিতরের আট দিনের ছুটিতে সারাদেশে ১১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩২ জন নিহত এবং ২০৮ জন আহত হন। এর আগে ২০২৩ সালের ঈদুল ফিতরের সময় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় ২৩৯ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ১৯ শতাংশ বেড়েছে বলে বিআরটিএ সূত্রে জানা গেছে।

সংগঠনটির মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন ও তার যথাযথ প্রয়োগ, শক্তিশালী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থার দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। এতে সড়কে প্রাণহানি কমবে এবং মানুষ ঈদের মতো উৎসব নিরাপদে পরিবারের সঙ্গে উদযাপন করতে পারবে।

পবিত্র ঈদুল ফিতর

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.