Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | আন্তর্জাতিক | ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কেন যুদ্ধের মধ্যে দুঃখ প্রকাশ করলেন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কেন যুদ্ধের মধ্যে দুঃখ প্রকাশ করলেন

By অনলাইন ডেস্ক08/03/2026 আন্তর্জাতিক No Comments3 Mins Read
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কেন যুদ্ধের মধ্যে দুঃখ প্রকাশ করলেন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

যুদ্ধ চলাকালে আরব বিশ্বের প্রতিবেশী দেশগুলোর কাছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দুঃখ প্রকাশের ঘটনা বিশ্লেষকদের অনেককেই অবাক করেছে। ইরানের অন্তর্বর্তী নেতৃত্বের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে দেওয়া এক ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

রাষ্ট্রীয় পর্যায়ে এমন দুঃখ প্রকাশের ঘটনা সচরাচর দেখা যায় না। বিশেষ করে যুদ্ধ চলার সময়। এমন পরিস্থিতিতে নেতারা সাধারণত হয় ‘অনুশোচনা’ প্রকাশ করেন কিংবা ‘দায়িত্ব নেওয়া’ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। সেই দিক থেকে ইরানের প্রেসিডেন্ট ব্যতিক্রমী কাজ করেছেন।

ভাষণে মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় সরাসরি দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ইরানের বাহিনীকে প্রতিবেশী দেশগুলোয় হামলা না করতে বলে দেওয়া হয়েছে। তিনি এ–ও বলেছেন, মধ্যপ্রাচ্যের এসব দেশ থেকে ইরান আক্রান্ত না হলে পাল্টা হামলা চালাবে না তেহরান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করা দরকার। প্রতিবেশী দেশগুলোয় আক্রমণ চালানোর কোনো ইচ্ছা ইরানের নেই।’

এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরানের প্রেসিডেন্টের এই দুঃখ প্রকাশ কি আসলেই আন্তরিক? তিনি এখন কেন এভাবে দুঃখ প্রকাশ করলেন?

যুদ্ধের বিস্তৃতি চায় না

এর একটা কারণ হতে পারে, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব ক্রমেই বাড়তে থাকা আঞ্চলিক বিপর্যয়ের লাগাম টেনে ধরার চেষ্টায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায়। পাল্টা জবাব দেয় তেহরানও। ইসরায়েলে পাল্টা হামলার পাশাপাশি ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় আক্রমণ চালানো হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা–পাল্টাহামলা ছড়িয়ে পড়ে।

মাসুদ পেজেশকিয়ানের মতে, ইরানের ওপর হামলার প্রাথমিক পর্যায়ে দেশটির জ্যেষ্ঠ কমান্ডারেরা নিহত হলে এবং কেন্দ্রীয় কমান্ড কাঠামো বাধাগ্রস্ত হলে যুদ্ধের অনিবার্য পরিণতিতে প্রতিবেশী দেশগুলোয় হামলা চালানো হয়েছিল।

এখন দুঃখ প্রকাশের মধ্য দিয়ে ইরানের প্রেসিডেন্ট হয়তো ইঙ্গিত দিতে চাইছেন, তেহরান এ যুদ্ধকে আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ দিতে চায় না।

রাজনৈতিক বাস্তবতা রয়েছে

মাসুদ পেজেশকিয়ানের এভাবে দুঃখ প্রকাশের মধ্যে একটি রাজনৈতিক বাস্তবতাও রয়েছে। ইরানের প্রতিবেশী কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। ইরান এসব ঘাঁটিতে হামলা চালিয়েছে। এখন প্রতিবেশী দেশগুলো যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয় আর এ জন্য ইরানও এসব দেশের ভূখণ্ডে হামলা অব্যাহত রাখে—তাহলে ইরান নিজেকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকিতে পড়বে।

তবে ইরানের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশের বিষয়টিকে যুদ্ধনীতিতে রূপান্তর করা হবে কি না, সেটা স্পষ্ট নয়।

কেননা প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের সামরিক বাহিনী কিংবা এ–সম্পর্কিত হামলা এখনো বন্ধ হয়নি। শনিবার বিকেলে কাতার ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের লক্ষ্য করে উড়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

যদি এমন হামলা অব্যাহত থাকে, তাহলে যুদ্ধকালে ইরানের অন্তর্বর্তী শাসনকাঠামোর কর্তৃত্ব নিয়ে আরও গুরুতর প্রশ্ন সামনে চলে আসতে পারে। হামলার শুরুর দিকেই ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকেই নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন। তাঁর শাহাদাতবরণের পর সিদ্ধান্ত নেওয়ার ভার একটি অন্তর্বর্তী কাউন্সিল পেয়েছে। মাসুদ পেজেশকিয়ান নিজেও এ কাউন্সিলের সদস্য।

তত্ত্বগতভাবে এই ক্ষমতাকাঠামো পেজেশকিয়ানের মতো ব্যক্তিদের একটি একক সর্বোচ্চ কর্তৃপক্ষের আধিপত্যের অধীনে আগের তুলনায় আরও বেশি প্রভাবশালী করে তুলবে। বাস্তবতা হলো, রেভোল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) মতো শক্তিশালী সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ইরানের তৈরি ড্রোনগুলো প্রদর্শনীতে রাখা হয়েছেফাইল ছবি: এএফপি

আঞ্চলিক চাপ

এখন যদি প্রেসিডেন্টের দুঃখ প্রকাশের পরও প্রতিবেশী দেশগুলোর ওপর ইরান-সম্পর্কিত হামলা অব্যাহত থাকে, তাহলে সেটা যোগাযোগপ্রক্রিয়া ভেঙে পড়ার ইঙ্গিত দেবে। নয়তো সংঘর্ষ কমাতে অনিচ্ছুক পক্ষগুলোর প্রতিরোধ চালিয়ে যাওয়ার সপক্ষে ইঙ্গিত দেবে।

কেননা কট্টর যুদ্ধবাজ পক্ষগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক শক্তির বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ হলো—আঞ্চলিক চাপ।

এ ছাড়া ইরানের অভ্যন্তরীণ প্রতিক্রিয়াতেও সেই উত্তেজনার প্রতিফলন দেখা গেছে। কট্টরপন্থীদের অনেকেই এরই মধ্যে মাসুদ পেজেশকিয়ানের দুঃখ প্রকাশকে ‘দুর্বল অবস্থান’ বলে সমালোচনা করছেন।

ইরান

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.