Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটি মানুষ

ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটি মানুষ

By অনলাইন ডেস্ক06/03/2026 জাতীয় No Comments2 Mins Read
এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শুধু রাজধানী থেকে দেড় কোটির মতো মানুষ গ্রামে যাবে। অল্প সময়ের মধ্যে এ বিপুল পরিমাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে নির্ধারিত হারের বেশি ভাড়া নিলে যানবাহনের রুট পারমিট বাতিল, ঈদের দিনসহ আগের ও পরের সাতদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা, চাঁদাবাজি বন্ধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। গতকাল বৃহস্পতিবার সড়ক ও সেতু মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞাপন সভা শেষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্ত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শুঁটকির বাজারে বিড়ালকে চৌকিদার বানাইয়েন নাশুঁটকির বাজারে বিড়ালকে চৌকিদার বানাইয়েন না সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদন অনুযায়ী সারা দেশে যানজট ঝুঁকিতে থাকা ২০৭ স্থান চিহ্নিত করা হয়েছে। আমরা আগে থেকেই এসব জায়গায় ব্যবস্থা নেব। এছাড়াও ঢাকার সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া—এই পাঁচটি টার্মিনালে প্রয়োজনীয় সিসিটিভি ও সার্চলাইট স্থাপন এবং বিআরটিএ ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে তা যুক্ত করা হবে। ওই টার্মিনালগুলো যেন এ বিভাগ থেকে মনিটরিং করা যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে বিআরটিএ, পুলিশ কমিশনার, সিটি করপোরেশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সওজ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ছেড়ে যাওয়া ও আগত মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার বিষয়ে বিশেষ তদারকি করা হবে। কেউ ভাড়া বেশি নিলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। তিনি আরো বলেন, দেশের সব বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং সড়কপথে চুরি-ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ডাকাতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সড়কে লক্কড়-ঝক্কড়, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করা সম্পর্কে মন্ত্রী বলেন, এমন কোনো পরিবহন এবার সড়কে চলতে দেওয়া হবে না। মন্ত্রী বলেন, ঈদের দিনসহ ঈদের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এ সময় পচনশীল ও ভোগ্যপণ্যবাহী যানবাহন চলবে। ঈদ উপলক্ষে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বে সাতদিন এবং পরবর্তী পাঁচদিন সার্বক্ষণিক খোলা রাখা হবে। পোশাক শ্রমিকদের ছুটির বিষয়ে তিনি বলেন, গার্মেন্টসসহ সব শিল্প, কল-কারখানার কর্মীদের পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে মালিক পক্ষ।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শুধু রাজধানী থেকে দেড় কোটির মতো মানুষ গ্রামে যাবে। অল্প সময়ের মধ্যে এ বিপুল পরিমাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে নির্ধারিত হারের বেশি ভাড়া নিলে যানবাহনের রুট পারমিট বাতিল, ঈদের দিনসহ আগের ও পরের সাতদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা, চাঁদাবাজি বন্ধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

গতকাল বৃহস্পতিবার সড়ক ও সেতু মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্ত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদন অনুযায়ী সারা দেশে যানজট ঝুঁকিতে থাকা ২০৭ স্থান চিহ্নিত করা হয়েছে। আমরা আগে থেকেই এসব জায়গায় ব্যবস্থা নেব। এছাড়াও ঢাকার সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া—এই পাঁচটি টার্মিনালে প্রয়োজনীয় সিসিটিভি ও সার্চলাইট স্থাপন এবং বিআরটিএ ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে তা যুক্ত করা হবে। ওই টার্মিনালগুলো যেন এ বিভাগ থেকে মনিটরিং করা যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে বিআরটিএ, পুলিশ কমিশনার, সিটি করপোরেশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সওজ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ছেড়ে যাওয়া ও আগত মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার বিষয়ে বিশেষ তদারকি করা হবে। কেউ ভাড়া বেশি নিলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।

তিনি আরো বলেন, দেশের সব বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং সড়কপথে চুরি-ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ডাকাতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সড়কে লক্কড়-ঝক্কড়, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করা সম্পর্কে মন্ত্রী বলেন, এমন কোনো পরিবহন এবার সড়কে চলতে দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ঈদের দিনসহ ঈদের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এ সময় পচনশীল ও ভোগ্যপণ্যবাহী যানবাহন চলবে। ঈদ উপলক্ষে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বে সাতদিন এবং পরবর্তী পাঁচদিন সার্বক্ষণিক খোলা রাখা হবে।

পোশাক শ্রমিকদের ছুটির বিষয়ে তিনি বলেন, গার্মেন্টসসহ সব শিল্প, কল-কারখানার কর্মীদের পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে মালিক পক্ষ।

ঢাকা পবিত্র ঈদুল ফিতর

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.