Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খেলাধুলা | ইয়ামালের চমৎকার হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার

ইয়ামালের চমৎকার হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার

By অনলাইন ডেস্ক01/03/2026 খেলাধুলা No Comments2 Mins Read
ইয়ামালের দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভিয়ারেয়ালের বিরুদ্ধে খেলতে নামে বার্সেলোনা। যেখানে বড় জয় পেয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট পার্থক্য বাড়িয়েছে কাতালানরা। এই জয়ে হ্যাটট্রিক করে নায়ক হয়েছেন লামিন ইয়ামাল।

শনিবার (১ মার্চ) রাতে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ভিয়ারেয়ালকে ৪-১ গোলে হারিয়েছে। প্রথমার্ধে দুই গোল করে ইয়ামাল দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় লেভানদোভস্কি।

আক্রমণাত্মক শুরু করে বার্সেলোনা বল দখলে রেখে। ২৩তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নেয় তারা। ইয়ামালের সেই শটটি রুখে দেন গোলকিপার। চার মিনিটের মধ্যে গোল পেয়ে যান তরুণ স্প্যানিশ তারকা। ফের্মিন লোপেসের থ্রু পাস ধরে তিনি বক্সে প্রবেশ করে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

৩৭তম মিনিটে দুর্দান্ত একটি গোলে ব্যবধান বাড়ান ইয়ামাল। ডান দিকে বক্সের বাইরে একজনকে কাটিয়ে ভেতরে যান এবং আরেকজনকে কাটান। আরও দুই খেলোয়াড় ছিল তার সামনে। সেখান থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বার্সেলোনা আরেকটি সুযোগ পায়। কাছ থেকে দানি ওলমোর শটটি রুখে দেন গোলকিপার। ৪৯তম মিনিটে ভিয়ারেয়াল ব্যবধান কমায়। প্রতিপক্ষের কর্নার বক্সে ক্লিয়ার করতে পারেনি বার্সেলোনা। কাছ থেকে বল জালে পাঠান পাপ গেয়ি।

৫৪তম মিনিটে সমতা টানার সুবর্ণ সুযোগ হারান আয়োসে পেরেস। পোস্ট ছেড়ে বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে ঠিকভাবে পারেননি হোয়ান গার্সিয়া। পোস্ট তখন খালি ছিল, কিন্তু বক্সের বাইরে থেকে শট লক্ষ্য করতে পারেননি পেরেস।

৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ইয়ামাল দলকে জয় এনে দেন। মাঝমাঠ থেকে চমৎকার পাস দেন পেদ্রি। বলের পেছনে ছুটে বক্সে ঢুকে আসা গোলকিপারের পাশ দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান ইয়ামাল।

যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন লেভানদোভস্কি। জুল কুন্দের পাসে কাছ থেকে খালি জালে বল পাঠান অভিজ্ঞ স্ট্রাইকার।

২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৪। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়ারেয়াল। ম্যাচে ৭৩ শতাংশ পজেশন রাখতে গিয়ে গোলের জন্য ১৯টি শট নিয়েছে বার্সেলোনা, যার মধ্যে আটটি লক্ষ্যে গেছে।

Keep Reading

2 Mins Read

কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি-ট্রফি উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান

2 Mins Read

হারিয়ে যাওয়া ঐতিহ্যের পাতিল দৌড়ে উচ্ছ্বসিত হাজারো দর্শক

2 Mins Read

কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল আজ

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.