মোঃ আলমগীর হোসাইন | স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুরমা ও কোতোয়ালী এলাকায় অভিযান; অনৈতিক কার্যকলাপের অভিযোগ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে অভিযানে জড়িত দুইটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) দক্ষিণ সুরমা নদী এলাকা ‘অতিথি’ আবাসিক হোটেলের ২০১ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়।
এর পর,কোতোয়ালী মডেল থানার তালতলা এলাকার ‘সুফিয়া’ আবাসিক হোটেলের ১১২ নম্বর কক্ষে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও এক নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. ছাব্বির (২০), স্বপ্না বেগম (২৫), সিদ্দিকুর রহমান বেলাল (২২), সাথী আক্তার (১৯), মো. বাবুল মিয়া (৩৭) এবং জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ (৪২)
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর নং-২৩১ এবং কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৮৮৮ দায়ের করা হয়েছে। উভয় মামলাই সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘অতিথি’ ও ‘সুফিয়া’ আবাসিক হোটেল দুটি সিলগালা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

