দৈনিক নবদিগন্ত

মেট্রোরেলে ৮ পদে নিয়োগ

মেট্রোরেলে ৮ পদে নিয়োগ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮টি পদে ৮ জন জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠান: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
পদের সংখ্যা: ৮টি
মোট নিয়োগ: ৮ জন

পদসমূহ ও বেতন:
১. পরিচালক (অর্থ ও হিসাব) – ১ জন, বেতন ১,২৯,৯৫০ টাকা
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতকোত্তর, ২০ বছরের অভিজ্ঞতা

২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) – ১ জন, বেতন ১,২৯,৯৫০ টাকা
যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ২০ বছরের অভিজ্ঞতা

৩. মহাব্যবস্থাপক (অপারেশন) – ১ জন, বেতন ১,১৫,০০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং, ১৫ বছরের অভিজ্ঞতা, রেল/এমআরটি অভিজ্ঞতা ৩ বছর

৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম) – ১ জন, বেতন ১,১৫,০০০ টাকা
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/টেলিকম ইঞ্জিনিয়ারিং, ১৫ বছরের অভিজ্ঞতা

৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) – ১ জন, বেতন ১,১৫,০০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং, ১৫ বছরের অভিজ্ঞতা

৬. উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল) – ১ জন, বেতন ৯৮,৯০০ টাকা
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, ১০ বছরের অভিজ্ঞতা

৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট) – ১ জন, বেতন ৯৮,৯০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং, ১০ বছরের অভিজ্ঞতা, রেল/এমআরটি অভিজ্ঞতা ৩ বছর

৮. উপাধ্যক্ষ – ১ জন, বেতন ৯৮,৯০০ টাকা
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, ১০ বছরের অভিজ্ঞতা

আবেদন পদ্ধতি:
আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি বা হাতে আবেদন গ্রহণযোগ্য নয়।

ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।

আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬

Exit mobile version