দৈনিক নবদিগন্ত

কার্ডের প্রলোভনে হোটেলে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

কার্ডের প্রলোভনে হোটেলে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরে সরকারি সহায়তার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ফরিদপুর কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, ৪৩ বছর বয়সী ওই নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। প্রায় এক দশক আগে স্বামী মারা যাওয়ার পর তিনি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। আর্থিক কষ্টের কারণে সরকারি সুবিধা পাওয়ার আশায় তিনি প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি গত ২ এপ্রিল সকালে উপজেলা পরিষদে যাওয়ার কথা বলে তাকে সঙ্গে নেন। পরে কৌশলে শহরের গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন। হাসপাতালের নথিতেও নির্যাতনের বিষয়টি উল্লেখ রয়েছে।

পরবর্তীতে চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version