দৈনিক নবদিগন্ত

বাসের ধাক্কায় নিহত ছাত্রদল নেতা, চালক পলাতক

বাসের ধাক্কায় নিহত ছাত্রদল নেতা, চালক পলাতক

নাটোরের সিংড়া উপজেলায় সড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি সিংড়া পৌরসভার নিংগইন ঘুনপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রুবেল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ফেলে রেখে সে আত্মগোপন করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সংশ্লিষ্ট বাসটি জব্দ করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version