Site icon দৈনিক নবদিগন্ত

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় একজন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

নিহতরা হলো শরাবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের কন্যা মোছা তামান্না আক্তার (১২) এবং মধুপুর উপজেলার শালিকা গ্রামের মুনসুর আলীর কন্যা মোছা নিসা খাতুন (১১)।

 

স্থানীয়রা জানান, তিনটি মাদ্রাসা শিক্ষার্থী সন্ধ্যায় পুকুর পাড়ে খেলতে যায়। খেলাধুলার সময় তারা পানিতে পড়ে যায়। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে। তামান্না আক্তার এবং নিসা খাতুনকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়। আহত শিশুটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।”

Exit mobile version