দৈনিক নবদিগন্ত

টাকা জমিয়ে তিন শতাধিক মানুষকে ইফতার করালো নবজাগরণের শিক্ষার্থী

Untitled design 10

নবজাগরণ ফাউন্ডেশনের তরুণ শিক্ষার্থীদের মানবিক এই উদ্যোগ দেশের জন্য অনুকরণীয় উদাহরণ

বগুড়ার তরুণ সমাজসেবক সাদাব মাহাদী–এর নেতৃত্বে প্রতিষ্ঠিত নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ আজ দেশের মানবিক সংগঠনগুলোর মধ্যে একটি অনুকরণীয় নাম হিসেবে পরিচিত। পবিত্র মাহে রমজানের শিক্ষা সংযম, সহমর্মিতা ও মানবতার প্রতি দায়বদ্ধতা বাস্তবে রূপ দিতে সংগঠনটি বগুড়া থেকে শুরু করে ঢাকা, রংপুর, রাখশাহী, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নবজাগরণ ফাউন্ডেশন মানবিকতার পাশাপাশি যুবসমাজকে দায়িত্বশীল, সহমর্মী ও উদ্যমী নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার প্রাণকেন্দ্র সাতমাথা, জুলাইচত্বরে তিন শতাধিক অসহায়ের মাঝে ইফতার বিতরণ করে।

নবজাগরণ ফাউন্ডেশন বগুড়া শাখার উদ্যোগে সম্প্রতি তাদের সদস্যরা পকেট খরচের টাকা জমিয়ে তিন শতাধিক অসহায় মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণের এ আয়েজন করে। একবেলা ইফতার অনেকের জীবনে এনে দেয় প্রশান্তি ও তৃপ্তির হাসি। এই হাসিই নবজাগরণ ফাউন্ডেশনের সকল প্রচেষ্টার মূল প্রেরণা হিসেবে কাজ করে।

সংগঠনটি শুধুমাত্র খাবার বিতরণেই সীমাবদ্ধ নয়; তারা অসহায় মানুষের সঙ্গে কথা বলে, তাদের প্রয়োজন বুঝে ছোট উদ্যোগের মাধ্যমে মানসিক সহায়তাও প্রদান করছে। এবং মানুষের মৌলিক ছয়টি অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে।

এই মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন নবজাগরণ ফাউন্ডেশনের তরুণ সদস্যরা, যারা সবাই শিক্ষার্থী। বাহ্যিক কোনো ডোনেশন বা অনুদান ছাড়াই, নিজেদের সামর্থ্য এবং নিজেদের উদ্যোগ ও পকেট খরচের ফান্ড দিয়ে তারা এই ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালাচ্ছেন।

তাদের এই নিঃস্বার্থ উদ্যোগ প্রমাণ করে যে, সৎ মন এবং দৃঢ় মানসিকতার মানুষই সত্যিকারের পরিবর্তন আনতে পারে। তরুণদের এই উদ্যম দেশজুড়ে অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করছে।

এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল গালিব খাঁন, যিনি বলেন:

 “নবজাগরণ ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়; এটি মানবতার একটি আন্দোলন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের তরুণ সদস্যরা তাদের অধ্যয়ন ও ব্যস্ততার মাঝেও মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

আজকের আয়োজনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অহনিস তরফদার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুহতাসিম, এবং বগুড়া শাখা সভাপতি শুভ আহমেদ, সহ সভাপতি জিনাত আফরিন জুঁই, সহ-সাংগঠনিক সম্পাদক লিয়ারত ইসলাম সহ সিয়াম বগুড়া শাখার সক্রিয় সদস্যবৃন্দ। তারা সবাই নিজেদের সময় ও শ্রম উৎসর্গ করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

দেশব্যাপী মানবিক যাত্রা এবং ভবিষ্যৎ অঙ্গীকার

বগুড়া থেকে শুরু হওয়া এই মানবিক যাত্রা আজ দেশব্যাপী বিস্তৃত হয়েছে। নবজাগরণ ফাউন্ডেশন অতীতেও মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

তরুণ শিক্ষার্থী থেকে সমাজসেবক নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যরা প্রমাণ করে দেখিয়েছে যে, উদ্যম, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সৎ মন নিয়ে যে কেউ সমাজে বাস্তব পরিবর্তন আনতে পারে। তাদের এই প্রতিশ্রুতি, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সহমর্মিতা দেশের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।

Exit mobile version