আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে কোনো পক্ষপাত হয়নি: সিইসি নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টানা ৯ দিনব্যাপী আপিল শুনানি শেষে তিনি আপিলকারীদের উদ্দেশে এ কথা জানান। সিইসি বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্তও আমরা তুলে দিয়েছি। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক।” তিনি আরও যোগ করেন, “নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট শেষ করতে সবার সহায়তা প্রয়োজন।” উল্লেখ্য, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। এর মধ্যে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে কোনো পক্ষপাত হয়নি: সিইসি নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টানা ৯ দিনব্যাপী আপিল শুনানি শেষে তিনি আপিলকারীদের উদ্দেশে এ কথা জানান। সিইসি বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্তও আমরা তুলে দিয়েছি। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক।” তিনি আরও যোগ করেন, “নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট শেষ করতে সবার সহায়তা প্রয়োজন।” উল্লেখ্য, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। এর মধ্যে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে কোনো পক্ষপাত হয়নি: সিইসি নাসির উদ্দিন

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টানা ৯ দিনব্যাপী আপিল শুনানি শেষে তিনি আপিলকারীদের উদ্দেশে এ কথা জানান।

সিইসি বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্তও আমরা তুলে দিয়েছি। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক।”

তিনি আরও যোগ করেন, “নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট শেষ করতে সবার সহায়তা প্রয়োজন।”

উল্লেখ্য, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। এর মধ্যে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *