Site icon দৈনিক নবদিগন্ত

সুন্দরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে কৃষি জমি ও বসতভিটা

সুন্দরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে কৃষি জমি ও বসতভিটা

শহীদুল ইসলাম শহীদ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোঃ ফরিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ী গ্রামের মোঃ আবু তালেব (পিতা: মৃত ফয়জার রহমান) তার সহযোগী এরসাদ আলী (পিতা: শামছুল), আল আমিন (পিতা: মৃত ছক্কু) তাঁরা আমজাদ হোসেনের ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।

এর ফলে আশপাশের আবাদি জমি ও বসতভিটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানা যায়।ভুক্তভোগী ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

Exit mobile version