Site icon দৈনিক নবদিগন্ত

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এরশাদ রানা

কুমিল্লা

শুক্রবার (১৭এপ্রিল) রাতে তৌহিদুল আনোয়ার অফিসার ইনচার্জ,কোতয়ালী মডেল থানা-এর নির্দেশে আইসি, ছত্রখিল পুলিশ ফাঁড়ির নেতৃত্বে কোতয়ালী মডেল থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়

।অভিযানে কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর গ্রামের টিক্কারচর ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান মাসুক (মাদক ব্যবসায়ী) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত ইয়াবাগুলো বিধি মোতাবেক সিলগালা করা হয়।গ্রেফতারকৃত আসামি মাহমুদুল হাসান মাসুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Exit mobile version