দৈনিক নবদিগন্ত

জয়পুরহাটে অবৈধ তেল মজুদ ও ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা

জয়পুরহাটে অবৈধ তেল মজুদ ও ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা

মো: আল হাসান

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে অবৈধ তেল মজুদ ও ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা জয়পুরহাট জেলা সদরের জামালগঞ্জ এলাকায় একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ৪টি মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জামালগঞ্জ ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৯ অনুযায়ী ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে চারজন মোটরসাইকেল চালককে পৃথকভাবে জরিমানা করা হয়। মোট ১২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Exit mobile version